আতিউর রহমান
জানুয়ারি ৩, ২০২৬, ১০:১৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
দাখিলকৃত নথিপত্র এবং তথ্যাদি সঠিক থাকায় ৯ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
যাঁদের মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে: ১. আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (বিএনপি) ২. এ কে এম আফজালুল আনাম (জামায়াতে ইসলামী) ৩. এডভোকেট জুলফিকার হোসেন (জাতীয় পার্টি) ৪. মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ (ইসলামী আন্দোলন) ৫. মাওলানা জোবায়ের সাঈদ (খেলাফত মজলিস) ৬. আ.ন.ম বজলুর রশীদ কালু (স্বতন্ত্র) ৭. এডভোকেট সুধীর চন্দ্র শীল (জাতীয় পার্টি-জেপি) ৮. মোকারম হোসেন (মুসলিম লীগ) ৯. ড. আনোয়ার চৌধুরী জীবন (স্বতন্ত্র)
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৈধ প্রার্থীরা এখন প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছেন। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী লড়াই বেশ জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।