রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে এসএসসি ৯৮ স্কুল ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ১৬, ২০২৬, ১১:০১ পিএম

দিনাজপুরে এসএসসি ৯৮ স্কুল ক্রিকেটের বাছাইপর্ব অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ালো ‍‍`ঢাকা ৯৮‍‍` আয়োজিত এসএসসি ৯৮ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বাছাইপর্ব। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলার চারটি শীর্ষস্থানীয় স্কুল এই বাছাইপর্বে অংশগ্রহণ করে। স্কুলগুলো হলো— দিনাজপুর জিলা স্কুল, সেন্ট ফিলিপস হাই স্কুল, দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এবং বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

বাছাইপর্বের এই প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার গৌরব অর্জন করেছে দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশীদ হিরা।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, "৯৮ ওয়ার্ল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের অংশ হিসেবে রংপুর বিভাগের ৮টি জেলায় এই বাছাইপর্ব চলছে। সারা দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন স্কুলগুলো নিয়ে ঢাকায় মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এদিকে খেলা শেষে ঢাকা ‍‍`৯৮ গ্রুপের অর্গানাইজিং প্যানেলের পক্ষ থেকে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।