বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে পল্লীশ্রী‍‍`র প্রতিষ্ঠাতা তৈয়বা মজুমদারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২৫ পিএম

দিনাজপুরে পল্লীশ্রী‍‍`র প্রতিষ্ঠাতা তৈয়বা মজুমদারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‍‍`পল্লীশ্রী‍‍`-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মরহুমা তৈয়বা মজুমদারের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পল্লীশ্রী কার্যালয়ের হলরুমে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমা তৈয়বা মজুমদার ছিলেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী মরহুমা বেগম খুরশীদ জাহান হকের মাতা। ২০০৮ সালের ১৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। 

তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান ‍‍`পল্লীশ্রী‍‍` উত্তরবঙ্গের নারী জাগরণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।দোয়া মাহফিলে পল্লীশ্রী‍‍`র নির্বাহী পরিচালক শামিম আরা বেগমসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মধ্য বালুবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন।