অক্টোবর ১১, ২০২৬, ০৯:৫৯ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত হয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হুইপ হিসেবে দায়িত্ব প্রাপ্তি এবং এলাকার শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামোর সংস্কারে সংসদ সদস্যের অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করা হয়।
এ সময় এলাকার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন