রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে পদোন্নতিপ্রাপ্ত তিন সরকারি কর্মচারীকে সমিতির সংবর্ধনা

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২১, ২০২৬, ০৩:৩৫ পিএম

দিনাজপুরে পদোন্নতিপ্রাপ্ত তিন সরকারি কর্মচারীকে সমিতির সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দিনাজপুরের তিন নেতা পদোন্নতি পাওয়ায় তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রহমত আলীর নেতৃত্বে পদোন্নতিপ্রাপ্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা। 

সংবর্ধিত ব্যক্তিরা হলেন—সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহীন (জেলা জজ কোর্ট), সহ-সভাপতি মো. কামাল হোসেন (দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট) ও মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. জেসমিন আক্তার জেসি (জেলা মৎস্য অফিস)।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো. গাফফারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান, জেলা কালেক্টরেট ইউনিটের সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম এবং প্রবীণ সদস্য আব্দুর রহমান মোল্লা।

সমিতির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, "আমাদের সহকর্মীদের পেশাগত সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাদের এই পদোন্নতিকে সাংগঠনিকভাবে মূল্যায়ন করতেই আমরা আজকের এই ক্ষুদ্র আয়োজনের উদ্যোগ নিয়েছি।" অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।