রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মাইনুল আলমের গণসংযোগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৬ পিএম

দিনাজপুরে মাইনুল আলমের গণসংযোগে জনস্রোত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের নির্বাচনী পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই প্রচারণা নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয়।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থী ও তাঁর সমর্থকরা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রচারণা চালান। এর মধ্যে ৩নং ফাজিলপুর ইউনিয়নের মাধবপুর, বুড়িরহাট ও ঝানঝিরা এলাকা এবং ১নং চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ, গোপালগঞ্জ বাজার ও আনসার ক্লাব মোড়ে ব্যাপক গণসংযোগ করা হয়। 

এসব এলাকায় পথসভা চলাকালীন ভোটাররা ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে প্রার্থীকে বরণ করে নেন।পথসভায় ভোটারদের উদ্দেশ্যে অ্যাডভোকেট মাইনুল আলম বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। আপনাদের পবিত্র ভোট একটি পবিত্র আমানত। আমি কথা দিচ্ছি, এই আমানতের খেয়ানত মাইনুল আলম কখনো করবে না।তিনি আরও বলেন, "আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার প্রতিদান হিসেবে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে একটি উন্নত ও সুন্দর জেলা উপহার দিতে আমি বদ্ধপরিকর।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মাইনুল আলমের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং জোটের সুসংগঠিত প্রচারণার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদগুলোতে জোট প্রার্থীর পক্ষে গণজোয়ারের আভাস পাওয়া যাচ্ছে।নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের ৩নং ও ১নং ইউনিয়নের দায়িত্বশীল নেতা-কর্মীরা।