মোঃমোমিনুল ইসলাম
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দিনাজপুর। দিনাজপুর সদর (৩) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার লক্ষ্যে দিনভর ব্যাপক গণসংযোগ চালিয়েছে দিনাজপুর পৌর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত শহরের ১১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও ব্যবসা প্রতিষ্ঠানে এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগে নেতৃত্ব দেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন। এতে আরও অংশ নেন বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আবু সাঈদ মজুমদার, ১১নং ওয়ার্ড বিএনপির সদস্য একরামুল হক রুমন, রেজওয়ানুল মজুমদার রুবেল, শাওন ইসলাম শান্ত, মাহবুব, বাবলু, মোস্তাক, সবুর ফারুকী, রায়হান এবং বিপ্লব।
এছাড়াও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম লেবু, পৌর ছাত্রদলের সদস্য নাইব আনোয়ার প্রমী, ফাহিম ও সায়েম ওয়াহেদ সিদ্দিকীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।গণসংযোগকালে বক্তারা বলেন, "আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ জয়ী হলে আমরা সবাই মিলে একটি আধুনিক ও শান্তিময় ‘ঈদগাহ বস্তি’ গড়ে তুলব।
এলাকার সমস্যা সমাধান ও জনগণের সেবা করার জন্য আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি।" ভোটারদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।