রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের বড় মাঠ আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন জেনারেল কামরুল হাসান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:০৭ পিএম

দিনাজপুরের বড় মাঠ আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন জেনারেল কামরুল হাসান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বড় মাঠ আর্মি ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বড় মাঠ আর্মি ক্যাম্প পরিদর্শনকালে তিনি কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মনোবল ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। জিওসি সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানের পাশাপাশি জননিরাপত্তা রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে জিওসি মাঠ পর্যায়ে কর্তব্যরত অফিসার ও বিভিন্ন পদবির সৈনিকদের সাথে সরাসরি কথা বলেন এবং শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে কার্যকর সমন্বয় বজায় রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন।

জিওসি-র এই সফর মাঠ পর্যায়ের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও মনোবল সৃষ্টি করেছে। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সেনাক্যাম্পের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।