বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:০৩ পিএম

এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা

সাংসদকে শ্রমিকদের শুভেচ্ছা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫)। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সাংসদকে সংবর্ধিত করা হয়। তৃণমূল পর্যায়ের শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রিয় নেতার হাতে এই সংবর্ধনা স্মারক ও ফুল তুলে দেওয়া হয়।

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদা-এর নেতৃত্বে সংগঠনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সংবর্ধনা প্রদান করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তিনি সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাতের শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. আফজাল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর)। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলম সব সময় মেহনতি মানুষের পাশে থেকেছেন। এখন সংসদ সদস্য হিসেবে তিনি বৃহত্তর পরিসরে শ্রমিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবেন বলে তারা বিশ্বাস করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন এবং শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা। এছাড়া কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক ও মো. আলতাফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে নবনির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম শ্রমিকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।