মার্চ ১, ২০২৬, ০৯:৪৩ পিএম
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর আওতাধীন বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার ১ মার্চ দিনাজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এই সংবর্ধনা জানান প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর এবং কার্যনির্বাহী সদস্য এসএম খালেকুজ্জামান বাবু।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম এবং পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু।
জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার স্বাস্থ্য খাতের উন্নয়নে তার সহযোগিতা প্রত্যাশা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন