মার্চ ৩, ২০২৬, ০৭:৪৮ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ বিকেলে দিনাজপুর শহরের মার্টিন চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
হাবিপ্রবি কর্মচারী পরিষদের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের এক বিশাল সমাগম ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক এবং জেলা বিএনপির সহ-সভাপতি হানানিজ্জামান উজ্জ্বল।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা ও আমিনুল ইসলাম মুন্না এবং দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি ও রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান, সাধারণ সম্পাদক ও ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির এবং প্রক্টর প্রফেসর আলহাজ্ব মো. নওশের ওয়ান। এ সময় কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, প্রফেসর ড. খন্দকার এরফান আলী, প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান ও প্রফেসর ড. মহিদুল হাসানসহ জাতীয়তাবাদী ধারার অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কর্মচারী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, নেতা মো. রেজাউল করিম ও মো. মানু মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন। ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয়। ইফতার পরবর্তী আলোচনায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন