মে ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম
দিনাজপুরের কাহারোলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) এর আওতায় গো-খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে’২৬) সকাল ১১ টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে গো-খাদ্য ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা ও প. প. কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন