মে ২৮, ২০২৬, ০৮:৪৬ এএম
আগামী ২৮ মে ২০২৬ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে দক্ষিণ এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগত মুসল্লি ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অদ্য ২৭ মে ২০২৬ খ্রি. দুপুর ০৩:৩০ ঘটিকায় পুলিশ লাইনস্ হলরুমে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। এ সময় তিনি ঈদ জামাতকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ, মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) , জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন