রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ৪, ২০২৬, ০৬:০০ পিএম

বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় রাকিবুল ইসলাম রাকিব (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের ছোট বটতলী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বীরগঞ্জে ফেরার পথে ছোট বটতলী এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।