সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:০৯ পিএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহনে আগুনের ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, আগুনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাস এবং মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন