মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
মানবিক সহায়তা

চিকিৎসার জন্য সদস্য শরিফকে অনুদান দিল আশা সংস্থা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১০, ২০২৬, ০৭:০৪ পিএম

চিকিৎসার জন্য সদস্য শরিফকে অনুদান দিল আশা সংস্থা

ছবি: দিনাজপুর টিভি

টেকসই সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল-০২ ব্রাঞ্চের বিশেষ সদস্য মো. শরিফ উদ্দিনকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সম্প্রতি আশার বিশেষ সদস্য শরিফ উদ্দিনের বাম পায়ে স্ট্রোকজনিত সমস্যার কারণে অস্ত্রোপচারের মাধ্যমে বাম পা কেটে ফেলতে হয়। এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে সংস্থাটির পক্ষ থেকে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ তারিখে রানীশংকৈল-০২ ব্রাঞ্চ অফিসে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশা ঠাকুরগাঁও জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. একরামুল হক ভুক্তভোগী সদস্যের হাতে সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষা মনিটরিং অফিসার আনোয়ার সাফী, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল ম্যানেজার মো. হারুনুর রশিদ এবং রানীশংকৈল-০২ ব্রাঞ্চ ম্যানেজার সুনন্দা সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও চেক প্রদানকালে রানীশংকৈল-০১ ও রানীশংকৈল-০২ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারসহ সংস্থার অন্যান্য স্থানীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।