নভেম্বর ১০, ২০২৬, ০৬:৩৩ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে এই পদে নিযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পদোন্নতির পর তাকে আনুষ্ঠানিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়।
অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহারকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব পদে সংযুক্ত করা হয়েছে। এর আগে চলতি বছরের গত ৬ আগস্ট তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন