সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জুলাই ৫, ২০২৬, ০৫:৫১ পিএম

দিনাজপুরে সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ মিলনায়তনে সদর উপজেলা বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূল কর্মীরা অংশ নেন। সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপির সভাপতি মাহবুব আহমেদ ও সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল। 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি কেবল রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা নেতাকর্মীদের মাঝে সম্প্রীতির বার্তাও পৌঁছে দেয়। অনুষ্ঠানে জেলা ও কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মহিলা দল এবং ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।রাজনৈতিক আলোচনার পাশাপাশি অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা জানান, ঈদের এই পুনর্মিলনী আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।