জুলাই ৬, ২০২৬, ০২:৫৫ পিএম
দিনাজপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সমল প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সুফলভোগীদের হাতে পশুখাদ্যের সহায়তা তুলে দেন। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা জানান, অনগ্রসর নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জীবনযাত্রার মান টেকসই করাই সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই সহায়তা কার্যক্রম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন