রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ আরিফ ইসলাম

জুলাই ১৬, ২০২৬, ০২:০০ পিএম

বীরগঞ্জে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা দেশ গড়ার এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষভাগে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। তরুণ প্রজন্মের কাছে শহীদদের অবদানের কথা তুলে ধরে ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।