রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মাহবুবুল হক খান

আগস্ট ৫, ২০২৬, ০২:১৯ পিএম

দিনাজপুরে আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে আদর্শ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ হাসিনা আক্তার বানুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আবুল আ‍‍`লা মাহবুবুর রহমান ভুট্টো।আলোচনা সভায় বক্তারা বলেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ সংবিধানে সংযোজন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলেই দেশে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবির অধ্যাপক ড. শামসুজ্জোহা ও গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু সালেহ মোঃ ইব্রাহীম। প্রভাষক মোঃ হারুনুর রশীদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।