বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর টিভিতে সংবাদ প্রকাশের পর শিকলে বাঁধা দুই ভাইয়ের পাশে আক্কাস আলী

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে শিকলে বাঁধা দুই প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর দিনাজপুর টিভি ডট কম-এ প্রকাশের পর তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী। শনিবার দুপুরে উপজেলার আট নম্বর ভোগনগর ইউনিয়নের কালাপুকুর পুকুরপাড়া গ্রামে গিয়ে তিনি ওই পরিবারের খোঁজখবর নেন।

এ সময় তিনি পরিবারের হাতে চাল, মুড়ি, গুড় ও চিড়াসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং আর্থিক সহযোগিতা তুলে দেন।শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে দুই ভাইকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হচ্ছে দরিদ্র পরিবারটি। সীমিত সামর্থ্যের কারণে চিকিৎসা ও পরিচর্যা ব্যাহত হওয়ার বিষয়টি সংবাদে উঠে আসার পর আক্কাস আলী দ্রুত তাদের সহায়তায় এগিয়ে আসেন। 

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।এ সময় এলাকার অন্যান্য স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দুই ভাইয়ের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।