বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের হিলিতে স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ২, ২০২৬, ০২:৩৫ পিএম

দিনাজপুরের হিলিতে স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যান্য অঞ্চলের মতো দিনাজপুরের হিলিতেও শুরু হয়েছে তেপান্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আজ বুধবার সকালে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে বালক দলের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বাংলাহিলি পাইলট স্কুল হ্যান্ডবল দল এবং পাউশগাড়া ফাজিল মাদ্রাসা হ্যান্ডবল দল একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় তিন বনাম শূন্য গোলে পাউশগাড়া ফাজিল মাদ্রাসা দলকে পরাজিত করে বাংলাহিলি পাইলট স্কুল দল বিজয়ী লাভ করে। 

এই প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল ও সাঁতারসহ বিভিন্ন ডিসিপ্লিনে উপজেলার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামীকাল পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে এবং বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ চঞ্চল ও মুখরিত হয়ে ওঠে। খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।