সেপ্টেম্বর ২, ২০২৬, ০৩:০৬ পিএম
গ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিংয়ের প্রতিবাদে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বুধবার সকালে দিনাজপুরের নসিপুর বিএডিসি বীজ ভান্ডার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। ন্যায্য দাবি আদায়ের লক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে বিএডিসির উপপরিচালক মোজাহারুল ইসলাম, যুগ্ম পরিচালক কে এম মনিরুজ্জামান এবং নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সরকারের ঘোষিত নতুন বেতন কাঠামোতে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ বেতন স্কেল নির্ধারণ করতে হবে। একই সঙ্গে গ্রেড অবনমন এবং বৈষম্যমূলক স্কেল ভেটিং অবিলম্বে বাতিলের জোরালো দাবি জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচির ফলে কার্যালয় চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ছিল। কর্তৃপক্ষের ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন