বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হৃদরোগের আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে একযোগে কাজের আহ্বান

জিন্নাত হোসেন

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৭:১৩ পিএম

হৃদরোগের আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে একযোগে কাজের আহ্বান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের অ্যাফিলিয়েটেড বডির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলের অনুমোদিত সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় জোরদার করতে এই আয়োজন করে কেন্দ্রীয় কর্তৃপক্ষ।

সভায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের চলমান সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। দিনাজপুরের প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে সার্বিক স্বাস্থ্যসেবা ও ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ। 

এ সময় দিনাজপুর প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু এবং কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির। কেন্দ্রীয় কার্যনির্বাহী নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত অন্যান্য অ্যাফিলিয়েটেড বডির শীর্ষ কর্মকর্তারা এই কার্যক্রমে অংশ নেন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে হৃদরোগের আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বাড়ানোর কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত প্রতিনিধিরা আগামী দিনগুলোতে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও গতিশীল করার ওপর মতামত দেন। দেশব্যাপী হৃদরোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।