বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন‍‍` পুলিশ সুপার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৮:৪৬ পিএম

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন‍‍` পুলিশ সুপার

ছবি: দিনাজপুর টিভি

বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক ড্রেস রুলস মেনে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার এবং সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। একই সঙ্গে বাহিনীর প্রতিটি সদস্যকে ব্যক্তিগত জীবনে সুশৃঙ্খল থাকার পাশাপাশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশ সদস্যদের সর্বাবস্থায় বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনাজপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলসেটে জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের সমন্বয়ে এই আনুষ্ঠানিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি উপস্থিত ফোর্সদের সামগ্রিক শৃঙ্খলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পেশাগত উৎকর্ষ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

কিট প্যারেডে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ।