বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মো. ফাহিম সরকার

আগস্ট ২৭, ২০২৫, ০৪:৫৭ পিএম

বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি-দিনাজপুর টিভি

লাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরামপুর উপজেলা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে সংগঠনের কার্যালয়ে উপজেলার সকল মুক্তিযোদ্ধার সর্বসম্মত সমর্থনে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সামসুদ্দিন মণ্ডল আবুলকে আহ্বায়ক এবং মোস্তাক হোসেন মাস্টারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইছাহাক আলী। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম, নিয়ামুল হক, রিয়াদ আলী ও তাহের উদ্দিন আহমেদ।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মকছেদ আলী মঙ্গলিয়া। সভায় আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব ছিদ্দিকুল হক বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু এবং সাবেক সভাপতি মোজাম্মেল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।