ফাহিম হোসেন রিজু
অক্টোবর ১৬, ২০২৫, ১১:১৪ এএম
ছবি- সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ইউনিয়নের ৩, ৮ ও ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার সিংড়া ইউনিয়নের হাটপাড়া এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্মেলনে ৩নং সিংড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম শান্ত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোফাজ্জল হোসেন প্রধান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন খোকন, মো. শামীম খন্দকার, মো. গোলাম রাব্বানীসহ অন্যান্যরা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাম কাজী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।