অক্টোবর ২৬, ২০২৫, ০৯:১৫ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিংড়া গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়রা অংশ নেন।
সিংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম্মেলের সভাপতিত্বে ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শ্যামসাদুল হক রিপনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, সদস্য মো. নজরুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য সোহেল চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজিব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নেওয়াজ শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী, মো. মাহফুজার রহমানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন