নভেম্বর ২, ২০২৫, ০৮:৪৪ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে গত কয়েকদিনের টানা বর্ষণে আক্রান্ত রোপা আমন ধান, আলুসহ শাক-সবজির ফসলের মাঠে মাঠে গিয়ে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। এসময় কৃষকদের সাথে নিয়ে আক্রান্ত হেলে পড়া ধান গাছগুলোকে একসাথে বেঁধে দাঁড় করানোর পরামর্শ দেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ব্লকের ফসলের মাঠ পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান। এসময় তার সাথে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান কৃষকদের গত কয়েক দিনের টানা বর্ষণে রোপা আমন ধান ক্ষেতের যেসব ধান গাছ মাটিতে হেলে পড়েছে সেগুলোকে একসাথে বেঁধে দাঁড় করানোর পরামর্শ দেন।
সেই সাথে তিনি রোপা আমন ধান ও আলুর ক্ষেতের দ্রুত পানি নিষ্কাশন করার, পচন রোধে প্রয়োজনীয় স্প্রে ব্যবহার করার এবং যেসব ধানের শীষে সোনালী রং বা চাল এসেছে, সেগুলো দ্রুত মাড়াই করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কৃষকদেরকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন