বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:৩৭ এএম

ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছে। তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে এই ব্যাটালিয়ন সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার শুরু থেকে যারা ব্যাটালিয়নের সাফল্য ও উন্নয়নে অবদান রেখেছেন, তাদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রংপুর রিজিয়নের পরিচালক লজিস্টিকস, দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশনস এবং জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়করা অংশ নেন। এছাড়া বিজিবির অন্যান্য সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, ফুলবাড়ী ব্যাটালিয়নের জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবির সৈনিক এবং অসামরিক কর্মচারীরা এতে অংশ নেন।