নভেম্বর ৯, ২০২৫, ০৯:৪৭ এএম
দেশের বাজারে আজ রোববার (০৯ নভেম্বর) স্বর্ণের পূর্বনির্ধারিত দাম কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ শনিবার (০১ নভেম্বর) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছিল, যা নতুন দর হিসেবে বাজারে বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য নিম্নরূপ:
| ক্যারেট | প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) |
| ২২ ক্যারেট | ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা |
| ২১ ক্যারেট | ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা |
| সনাতন পদ্ধতি | ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা |
মনে রাখবেন: স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
স্বর্ণের দাম সমন্বয় করা হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশে রুপার বিক্রয়মূল্য নিম্নরূপ:
-
২২ ক্যারেট (ভরি): ৪ হাজার ২৪৬ টাকা
-
২১ ক্যারেট (ভরি): ৪ হাজার ৪৭ টাকা
-
১৮ ক্যারেট (ভরি): ৩ হাজার ৪৭৬ টাকা
-
সনাতন পদ্ধতি (ভরি): ২ হাজার ৬০১ টাকা
চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বেড়েছে ৬ বার এবং কমেছে মাত্র ৩ বার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন