নভেম্বর ৩০, ২০২৫, ১০:৪৩ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়িয়েছে সরকার। ডিসেম্বরের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে দুই টাকা বাড়ানো হয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে এ নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলের দাম নিম্নরূপ:
| জ্বালানির নাম | পূর্বের দাম | নতুন দাম | দাম বৃদ্ধি |
| ডিজেল | ১০২ টাকা | ১০৪ টাকা | ২ টাকা |
| কেরোসিন | ১১৪ টাকা | ১১৬ টাকা | ২ টাকা |
| পেট্রল | ১১৮ টাকা | ১২০ টাকা | ২ টাকা |
| অকটেন | ১২২ টাকা | ১২৪ টাকা | ২ টাকা |
জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন