রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ শুক্রবার থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৪৭ এএম

আজ শুক্রবার থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দেশের বাজারে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর পর এই মূল্য নির্ধারণ করা হয়। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন মূল্য তালিকা:

ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম (টাকা)
২২ ক্যারেট ২,১২,১৪৫
২১ ক্যারেট ২,০২,৪৯৯
১৮ ক্যারেট ১,৭৩,৫৭২
সনাতন পদ্ধতি ১,৪৪,৪২৪

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। উল্লেখ্য, সবশেষ গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

সেবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।