রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের দ্রুত ঋণ বিতরণের নির্দেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৫, ২০২৬, ০৮:৪৩ পিএম

চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের দ্রুত ঋণ বিতরণের নির্দেশ

চামড়া সংগ্রহে ঋণ নির্দেশ

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে একটি সার্কুলার পাঠিয়েছে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম গতিশীল করতে ব্যবসায়ীদের দ্রুত ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে সেখানে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, চামড়া শিল্পের কাঁচামালের বড় অংশ আসে কোরবানির পশু থেকে। অর্থের জোগান নিশ্চিত করা গেলে জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত এই চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর। তাঁরা যেন সহজে ঋণ পান, সেটি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

ঋণ বিতরণের ক্ষেত্রে নীতিমালায় কিছুটা শিথিলতাও এনেছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যবসায়ীর আগের ঋণ পুনঃতফসিল করা আছে, তাদের ‍‍`কম্প্রোমাইজড অ্যামাউন্ট‍‍` বা এককালীন অর্থ জমার বাধ্যবাধকতা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল থাকবে। আটকে থাকা ব্যবসায়ীরাও নতুন করে ঋণ নিয়ে চামড়া কিনতে পারবেন।

২০২৬ সালের কোরবানির চামড়া ক্রয়ের জন্য নির্দিষ্ট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা কোনোভাবেই ২০২৫ সালের চেয়ে কম হতে পারবে না। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ব্যাংকগুলোকে ঋণ বিতরণের এই তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।