শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৫:৪৮ পিএম

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিক গ্রাহকদের সুবিধার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।আজ বৃহস্পতিবার বিকেলে এই ঘোষণা আসে।

বিদ্যুতের নতুন দাম ঘোষণার এক দিন পরই প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে পিডিবি এই পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছিলেন যে, যেহেতু বিষয়টি গ্রাহকদের স্বার্থে এবং এতে দাম কমানোর প্রস্তাব রয়েছে, তাই নতুন করে গণশুনানির প্রয়োজন নেই। 

দ্রুত আলোচনার মাধ্যমে কমিশন এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।বিইআরসি বিকেল ৫টার পর তাদের অবস্থান পরিষ্কার করে।

এর মাধ্যমে ক্ষুদ্র গ্রাহক পর্যায়ের বিদ্যুৎ বিলের বাড়তি চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং বিইআরসির এই সমন্বিত উদ্যোগে নিম্নবিত্ত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে।