শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৬:৫৯ পিএম

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন ও মেরামতকাজের কারণে শনিবার (৩১ অক্টোবর) টানা ১১ ঘণ্টা নাটোরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার সংযোগের কারিগরি কাজের জন্য শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর থাকবে।

বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের আওতাভুক্ত ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের অধীনে থাকা এলাকাগুলোতে মূলত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা, সেগুলো হলো—ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া।

তবে নির্ধারিত সময়ের আগেই সংযোগের কাজ সম্পন্ন হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে বলে নিশ্চিত করেছে সমিতি।

ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার স্বার্থেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।