শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
ইরান-যুক্তরাষ্ট্র সংকট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৬:৩৫ পিএম

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

ছবি: সংগৃহীত

ইরানের বেঁধে দেওয়া সাতটি পূর্বশর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা কোনোভাবেই এগোবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় বাস্তব অগ্রগতি আনতে হলে ইরানের প্রস্তাবিত সাত শর্ত মানা ছাড়া বিকল্প নেই।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই শর্তগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে বারবার পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেন, চাপ প্রয়োগ কিংবা কোনো ধরনের প্রলোভন দেখিয়ে তেহরানকে তার অবস্থান থেকে চুল পরিমাণ সরানো সম্ভব হবে না। কেবল যুক্তরাষ্ট্র এই সাতটি শর্ত পুরোপুরি মেনে নিলেই পরবর্তী আলোচনার পথ উন্মুক্ত হবে।