শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
বজ্রপাতে প্রাণহানি

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৬:০২ পিএম

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ছবি: Ai

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার ব্রিজের কাছে সোনাপাতি বিলে এই দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বিকেলে বিলে মাছ ধরার সময় হঠাৎ করে মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়।

বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েকজন দ্রুত বিলের পাশে থাকা একটি অস্থায়ী পলিথিনের ঘরে আশ্রয় নেন।

ঠিক সেই মুহূর্তেই ওই পলিথিনের ঘরের ওপর সরাসরি তীব্র বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের সবাই স্থানীয় কিশোর ও তরুণ বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান।

স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তে কাজ করছে।