অক্টোবর ২৭, ২০২৬, ১০:২২ এএম
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি রূপপুর প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ করে।
এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারমাণবিক জ্বালানি বহনকারী গাড়িবহরটি ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়। সড়কপথে পারমাণবিক জ্বালানি পরিবহনের সময় পুরো পথজুড়ে সেনাবাহিনী, বিশেষায়িত নিরাপত্তা বাহিনী (এসআরবি), পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলেন।
পারমাণবিক জ্বালানির চালানটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য ঢাকা থেকে পাবনার ঈশ্বরদী পর্যন্ত রুটভুক্ত সব জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় বিশেষ গাড়িবহরের সুরক্ষায় বিভিন্ন মহাসড়ক ও সংযুক্ত সড়কে সাধারণ যানবাহন এবং পথচারীদের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন