অক্টোবর ২৭, ২০২৬, ০৯:৫৫ এএম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। এর আগে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও আনুষ্ঠানিক স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

কার্যালয় চত্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সামরিক কায়দায় সুসজ্জিত গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও সম্মান প্রদর্শন শেষে দুই দেশের সরকারপ্রধান শীর্ষ বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন