বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

পাবনায় গোলাগুলিতে বিএনপি নেতাসহ নিহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৮:২৭ পিএম

পাবনায় গোলাগুলিতে বিএনপি নেতাসহ নিহত ২

পাবনার আতাইকুলায় একটি পশুর হাটের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে আতাইকুলা থানা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ওই হাটের বর্তমান ইজারাদার ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই তীব্র বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বিরোধপূর্ণ পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষ থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে গুলিতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

গোলাগুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

এ ঘটনায় নিহতদের বিস্তারিত নাম ও রাজনৈতিক পদবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।