রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৩:০৬ পিএম

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

তেলের বাজার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। আগের দিনের বড় ধরনের দরপতনের পর বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। লেবাননে নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং ওমানের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে বিস্ফোরণের ঘটনা এই দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।আন্তর্জাতিক বাজারে আজ মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। আগের দিন এর দাম ২ দশমিক ৮৪ শতাংশ কমেছিল। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ সেন্ট বেড়ে ৯৩ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার এই তেলের দাম ৩ দশমিক ১ শতাংশ কমেছিল।সপ্তাহজুড়ে তেলের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো দুই ধরনের তেলই সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে। 

বিশেষ করে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম এই সপ্তাহে ৬ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়া এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা বাজারে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।বিশ্বব্যাপী তেলের মজুত কমে আসার আশঙ্কাও রয়েছে।মতে, বছরের তৃতীয় প্রান্তিকে তেলের দামের ঊর্ধ্বগতি আরও তীব্র হতে পারে। ওপেকের মহাসচিব হাইথাম আল-গাইস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকট সত্ত্বেও দৈনিক ১২ লাখ ব্যারেল তেল চাহিদা বৃদ্ধির পূর্বাভাস বহাল রাখা হয়েছে। 

তবে চীনে তেলের দুর্বল চাহিদা দামের ওপর কিছুটা চাপ ধরে রেখেছে।মার্কিন নৌ অবরোধে ইরানের রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে।জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। টনি সাইকামোরের মতো বাজার বিশ্লেষকদের মতে, ইতিবাচক কিছু সংকেত থাকলেও পরস্পরবিরোধী খবরের কারণে বাজারে অস্থিরতা এখনো কাটেনি। এই অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতির জ্বালানি নিরাপত্তাকে আরও সংকটাপন্ন করে তুলছে।