শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,
টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে

সবজির দাম হঠাৎ বাড়ায় রাজধানীর ক্রেতারা বিপাকে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৫:৫৯ পিএম

সবজির দাম হঠাৎ বাড়ায় রাজধানীর ক্রেতারা বিপাকে

ছবি :সংগ্রহীত

টানা কয়েকদিনের বৃষ্টির অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম এক লাফে বেড়ে গেছে। শুক্রবার নগরীর হাতিরপুল ও পলাশী বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ ঘাটতির কারণে প্রায় প্রতিটি পণ্যেই বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি গোল বেগুন এখন ১৪০ টাকায় এবং লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

সবজির বাজারে শুধু পেঁপে মিলছে তুলনামূলক কম দামে। পলাশী বাজারে প্রতি কেজি পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পটোল, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গার দাম উঠেছে ৮০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁচা মরিচের দাম ঠেকেছে প্রতি কেজি ১৬০ টাকায়।

হাতিরপুল বাজারে করলা ও শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং কচু ও ঢ্যাঁড়শ ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি হালি কাঁচাকলা ৪০ টাকা এবং প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সরকারি চাকরিজীবী নাসিমুল হক জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টির কারণে মোকাম থেকে পণ্য সরবরাহ কমে গেছে। সবজি বিক্রেতা জুলহাস উদ্দিন উল্লেখ করেন, পাইকারি বাজারে প্রতিটি পাল্লায় দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব প