আগস্ট ১৩, ২০২৬, ০৮:৫৮ পিএম
বিএনপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তুলনামূলক চিত্র প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি গ্রাফিক পোস্টের মাধ্যমে এই তথ্য সামনে আনা হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।পোস্টে বেশ কিছু নিত্যপণ্যের দামের ফারাক তুলে ধরা হয়েছে।
প্রকাশিত চিত্রে চাল, পেঁয়াজ, মসুর ডাল, চিনি, ব্রয়লার ও সোনালি মুরগি এবং কাঁচা মরিচের দামের তুলনামূলক হিসাব দেখানো হয়েছে। দলটির দাবি অনুযায়ী, বিভিন্ন গণমাধ্যমের অতীতের প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য তৈরি করা হয়েছে। আলুর দাম বিএনপি সরকারের সময়ে ২৫ টাকা, আওয়ামী লীগের সময়ে ৭০ টাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ৪৫ টাকা দেখানো হয়েছে।
পেঁয়াজের ক্ষেত্রে দামের তুলনামূলক চিত্রে বলা হয়েছে, তিন সময়ে তা যথাক্রমে ৪০, ১৫০ ও ৬০ টাকা ছিল। মোটা চালের দাম বিএনপি আমলের ৫৫ টাকা থেকে বেড়ে আওয়ামী লীগের সময়ে ৬৫ টাকা এবং অন্তর্বর্তী সরকারের সময়ে ৬০ টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চিনির দাম দেখানো হয়েছে যথাক্রমে ১০০, ১৮০ ও ১৫৫ টাকা। ব্রয়লার মুরগির দাম ছিল যথাক্রমে ১৮০, ২শিরোনাম ও ২০০ টাকা। সোনালি মুরগির দাম বিএনপি সরকারের সময়ে ৩৫০ টাকা, আওয়ামী লীগের সময়ে ৩০০ টাকা এবং অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৫০ টাকা দেখানো হয়েছে। কাঁচা মরিচের দাম দেখানো হয়েছে যথাক্রমে ২৮০, ২৫০ ও ৩০০ টাকা।পোস্টটির নিচে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দেওয়ার দাবি করা হলেও এই তুলনা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন