রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের বাজারে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১০:১৮ এএম

আজকের বাজারে স্বর্ণের দাম

ছবি - সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক ধাক্কায় প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ শুক্রবারও (৩ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি মূল্য নিচে দেওয়া হলো:

  • ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা

  • ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা

জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে আরও কিছু খরচ যোগ হবে। ক্রেতাকে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি (যা গহনা তৈরির খরচ) যোগ করে মোট মূল্য পরিশোধ করতে হবে।