রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ১০:৩৭ এএম

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

ছবি- সংগৃহীত

দেশের বাজারে আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্বর্ণ ও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। গত মঙ্গলবার নির্ধারিত হওয়া ইতিহাসের সর্বোচ্চ দামেই স্থিতিশীল রয়েছে মূল্যবান এই দুটি ধাতুর বাজার।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়।

আজকের স্বর্ণের বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

অন্যদিকে, রুপার দামও অপরিবর্তিত থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে।

আজকের রুপার বাজারদর:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৮০২ টাকা।

বাজুস জানিয়েছে, ক্রেতাদের যেকোনো স্বর্ণালংকার কেনার সময় বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।