বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আজ স্বর্ণের ভরি কত? জেনে নিন নতুন দাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১০:৩৬ এএম

আজ স্বর্ণের ভরি কত? জেনে নিন নতুন  দাম

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আবারও নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে, যা দেশের ইতিহাসে একটি নতুন রেকর্ড।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বাড়ার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।

এর মাত্র কয়েক দিন আগেই, গত ১৪ অক্টোবর, স্বর্ণের দাম বাড়িয়ে ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা করা হয়েছিল, যা এতদিন দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম ৬ হাজার ২০৫ টাকায় অপরিবর্তিত রয়েছে।