বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার ঢাবিতে বিশেষ দোয়ার আয়োজন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:৫৯ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার ঢাবিতে বিশেষ দোয়ার আয়োজন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।ঢাবি প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিল আগামীকাল রোববার (৩০ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হবে।

সময়: বাদ জোহর (দুপুরের নামাজের পর)।স্থান: বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে।

দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।