মো: মামুনুর রশিদ
নভেম্বর ৩০, ২০২৫, ১০:০০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ নভেম্বর) যোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ এবং জাতীয়তাবাদী ছাত্রদল এর যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশের সর্বস্তরের মানুষের নিকটও দোয়া প্রার্থনা করা হচ্ছে।